বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে সখীপুরে ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন

ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন। ছবি:সংগৃহীত

পেশার মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ এবং ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের সখীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১১ মে ২০২৬) দুপুরে উপজেলা শহরের প্রধান সড়কে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন ঔষুধ কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধনের আয়োজন করে ফারিয়া (ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন) সখীপুর শাখা।

মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসা সেবার সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ এই পেশাজীবীরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অথচ মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে অনেক সময় তারা নানা ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, মানসিক চাপ ও হয়রানির শিকার হচ্ছেন। তাই তাদের পেশাগত মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

বক্তারা আরও বলেন, ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে সম্মানজনক আচরণ নিশ্চিত করতে হবে এবং কর্মক্ষেত্রে অযৌক্তিক হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি চিকিৎসা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে তাদের জন্য নিরাপদ ও সহনশীল পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের বিভিন্ন দাবিসংবলিত বক্তব্য তুলে ধরে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান।

মানববন্ধন দাবি পেশার মর্যাদা নিরাপদ কর্মপরিবেশ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ১৩ মে ২০২৬

পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে সখীপুরে ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

পেশার মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ এবং ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের সখীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১১ মে ২০২৬) দুপুরে উপজেলা শহরের প্রধান সড়কে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন ঔষুধ কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধনের আয়োজন করে ফারিয়া (ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন) সখীপুর শাখা।

মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসা সেবার সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ এই পেশাজীবীরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অথচ মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে অনেক সময় তারা নানা ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, মানসিক চাপ ও হয়রানির শিকার হচ্ছেন। তাই তাদের পেশাগত মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

বক্তারা আরও বলেন, ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে সম্মানজনক আচরণ নিশ্চিত করতে হবে এবং কর্মক্ষেত্রে অযৌক্তিক হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি চিকিৎসা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে তাদের জন্য নিরাপদ ও সহনশীল পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের বিভিন্ন দাবিসংবলিত বক্তব্য তুলে ধরে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা