টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কৃতি সন্তান মো. সোহেল রানা সাদী সম্প্রতি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।বিভিন্ন মহল থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
মো. সোহেল রানা সাদী টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ১নং দেউলাবাড়ী ইউনিয়নের পূর্ব পাকুটিয়া গ্রামের বাসিন্দা। তিনি মো. আব্দুল মান্নানের বড় ছেলে।
শিক্ষাজীবনে সাদী কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি সৎ সঙ্গ তপোধন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং পাকুটিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে সরকারি তিতুমীর কলেজের ব্যবস্থাপনা বিভাগ থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সেন্ট্রাল ল’ কলেজে আইন বিভাগে অধ্যয়নরত রয়েছেন।
ছাত্রজীবনের শুরু থেকেই তিনি ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রাজনৈতিক জীবনের শুরুতে নিজ ইউনিয়নের ওয়ার্ড কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ১নং দেউলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।
উচ্চশিক্ষার জন্য ঢাকায় এসে সরকারি তিতুমীর কলেজে ভর্তি হওয়ার পর তিনি কলেজ ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। তিনি প্রথমে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এবং পরে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার কারণে তাকে একাধিকবার হামলা, মামলা, কারাবরণ ও রিমান্ডের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তবে নানা প্রতিকূলতার মধ্যেও তিনি রাজনীতির আদর্শ থেকে সরে যাননি বলে জানিয়েছেন তার সহকর্মীরা।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন