জাতীয় সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতির সামনে ভণ্ডামি প্রকাশ করেছেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
রোববার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজিত জ্বালানি, অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশনে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন যে, নির্বাচন যেন কোনোভাবেই পিছিয়ে না যায়, সে কারণে অনেক বিষয় মেনে নেওয়া হয়েছে। তার মতে, এটি সরকারের দুর্বলতার বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, সংসদে দাঁড়িয়ে এ ধরনের বক্তব্য দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই তার ‘হিপোক্রেসি’ বা দ্বিচারিতা জাতির সামনে তুলে ধরেছেন।

রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন