বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

ঝালকাঠি জেলা ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঝালকাঠি জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। নব গঠিত এই কমিটির মাধ্যমে আগামীতে জেলায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্যাডে ০২ মে,২০২৬ প্রকাশিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঝালকাঠি জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কমিটিতে আহ্বায়ক হলেন সৈয়দ আলী হাসান, সদস্য সচিব হিসেবে আছেন সাইফুল ইসলাম রনি।

কমিটিতে অন্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক যুবায়ের তালুকদার মিসকাত, যুগ্ম আহ্বায়ক কেশব কুমার সরকার, যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. মুজিবুল ইসলাম সাদ্দাম। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে জেলার সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।

এছাড়া আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে। এই কমিটির মাধ্যমে ঝালকাঠিতে জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

ছাত্রদল ঘোষণা আহ্বায়ক কমিটি

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ০৩ মে ২০২৬

ঝালকাঠি জেলা ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঝালকাঠি জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। নব গঠিত এই কমিটির মাধ্যমে আগামীতে জেলায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্যাডে ০২ মে,২০২৬ প্রকাশিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঝালকাঠি জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কমিটিতে আহ্বায়ক হলেন সৈয়দ আলী হাসান, সদস্য সচিব হিসেবে আছেন সাইফুল ইসলাম রনি।

কমিটিতে অন্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক যুবায়ের তালুকদার মিসকাত, যুগ্ম আহ্বায়ক কেশব কুমার সরকার, যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. মুজিবুল ইসলাম সাদ্দাম। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে জেলার সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।

এছাড়া আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে। এই কমিটির মাধ্যমে ঝালকাঠিতে জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা