মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সন্দ্বীপ উপজেলার সর্বস্তরের শ্রমজীবী মেহনতি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সন্দ্বীপ উপজেলা শাখা।
বুধবার (১লা মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের উপজেলা নেতৃবৃন্দ এই শুভেচ্ছা জানান।
১লা মে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার এক ঐতিহাসিক প্রেরণার দিন। শ্রমিকদের ঘাম ও নিরলস পরিশ্রমের মাধ্যমেই একটি দেশ গড়ে ওঠে এবং জাতি সামনের দিকে এগিয়ে যায়। জামায়াতে ইসলামী বিশ্বাস করে, শ্রমের যথাযথ মূল্যায়ন, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং মানবিক অধিকার নিশ্চিত করা একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অপরিহার্য শর্ত।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় শ্রমজীবী মানুষের পাশে আছে এবং তাঁদের অধিকার আদায়ের পক্ষে কথা বলে। এই মহান দিনে আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শোষণমুক্ত সমাজ গঠন এবং পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধির অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।
পরিশেষে, মহান আল্লাহর দরবারে সকল শ্রমজীবী মানুষের ত্যাগ ও পরিশ্রম কবুল করার দোয়া করা হয়। নেতৃবৃন্দ শ্রমজীবীদের জীবন নিরাপদ, সম্মানজনক ও কল্যাণময় করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

শুক্রবার, ০১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন