বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু

গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু। ছবি: সংগৃহীত

জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বসতবাড়ির ওপর গাছ ভেঙে পড়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দাগী এলাকার মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫) এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফতে আক্তার (৩৭)।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে মা ও তার দুই মেয়ে নিজ বসতঘরের একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। রাত গভীর হলে হঠাৎ তীব্র দমকা হাওয়া ও কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের একপর্যায়ে ঘরের পাশে থাকা একটি বিশালাকৃতির মেহগনি গাছ উপড়ে সরাসরি টিনের ঘরের ওপর পড়ে। এতে মুহূর্তেই ঘরটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘুমন্ত অবস্থায় মা ও দুই মেয়ে গাছের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

রাতের অন্ধকার এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়নি। সকালে স্থানীয়রা ধ্বংসস্তূপের নিচে তাদের মরদেহ দেখতে পেয়ে প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় গাছ কেটে মরদেহগুলো উদ্ধার করেন।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ও শোকসন্তপ্ত এই পরিবারটিকে সরকারিভাবে সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে, একই পরিবারের তিন সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে পুরো দাগী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ।

দুর্ঘটনা কালবৈশাখী ঝড়

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বসতবাড়ির ওপর গাছ ভেঙে পড়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দাগী এলাকার মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫) এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফতে আক্তার (৩৭)।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে মা ও তার দুই মেয়ে নিজ বসতঘরের একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। রাত গভীর হলে হঠাৎ তীব্র দমকা হাওয়া ও কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের একপর্যায়ে ঘরের পাশে থাকা একটি বিশালাকৃতির মেহগনি গাছ উপড়ে সরাসরি টিনের ঘরের ওপর পড়ে। এতে মুহূর্তেই ঘরটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘুমন্ত অবস্থায় মা ও দুই মেয়ে গাছের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

রাতের অন্ধকার এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়নি। সকালে স্থানীয়রা ধ্বংসস্তূপের নিচে তাদের মরদেহ দেখতে পেয়ে প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় গাছ কেটে মরদেহগুলো উদ্ধার করেন।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ও শোকসন্তপ্ত এই পরিবারটিকে সরকারিভাবে সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে, একই পরিবারের তিন সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে পুরো দাগী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা