বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

ঝালকাঠিতে ইট বোঝাই ট্রলি উল্টে শ্রমিক নিহত, আহত ২

দুর্ঘটনা কবলিত ট্রলি। ছবি: বিপ্লবী বার্তা

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গালুয়া এলাকায় ইট বোঝাই তিন চাকার একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এসময় ইট ভাটার এক শ্রমিক নিহত হয়েছেন এবং চালকসহ আরও দুইজন শ্রমিক আহত হয়েছেন।

আজ রোববার(২৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের গালুয়া বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শ্রমিকের নাম তানভীর ইসলাম (১৮)। নিহত তানভীর ইসলাম ঝালকাঠি সদরের দক্ষিণ পিপলতা এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভান্ডারিয়ার দিকে যাওয়ার পথে ইট বোঝাই ট্রলিটির সামনের চাকা হঠাৎ বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রলিটি সড়কের বাম পাশে খাদে পড়ে গেলে দুর্ঘটনায় ইটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন ট্রলির হেলপার শ্রমিক তানভীর ইসলাম।

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া এলাকায় ইট বোঝাই তিন চাকার একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তানভীর ইসলাম (১৮) নামের ইট ভাটার এক শ্রমিক নিহত নিহত হয়েছেন। এ সময় চালকসহ আরও দুইজন শ্রমিক আহত হয়েছেন। নিহত তানভীর ইসলাম ঝালকাঠি সদরের দক্ষিণ পিপলতা এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়ার দিকে যাওয়ার পথে ইটবোঝাই ট্রলিটির সামনের চাকা হঠাৎ বিস্ফোরিত (ব্লাস্ট) হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রলিটি সড়কের বাম পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রলির হেলপার শ্রমিক তানভীর ইসলাম ইটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

এ সময় অপর একটি ট্রলির চালক সাব্বির ফায়ার সার্ভিসের সহায়তায় তানভীরকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের  কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রলির চালক মো. শাকিল এবং অপর এক শ্রমিক ঘটনাস্থল থেকে আহত অবস্থায় পালিয়ে যায়। খবর পেয়ে রাজাপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্রলি দুর্ঘটনা শ্রমিক নিহত সড়ক দুর্ঘটনা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

ঝালকাঠিতে ইট বোঝাই ট্রলি উল্টে শ্রমিক নিহত, আহত ২

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গালুয়া এলাকায় ইট বোঝাই তিন চাকার একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এসময় ইট ভাটার এক শ্রমিক নিহত হয়েছেন এবং চালকসহ আরও দুইজন শ্রমিক আহত হয়েছেন।

আজ রোববার(২৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের গালুয়া বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শ্রমিকের নাম তানভীর ইসলাম (১৮)। নিহত তানভীর ইসলাম ঝালকাঠি সদরের দক্ষিণ পিপলতা এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভান্ডারিয়ার দিকে যাওয়ার পথে ইট বোঝাই ট্রলিটির সামনের চাকা হঠাৎ বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রলিটি সড়কের বাম পাশে খাদে পড়ে গেলে দুর্ঘটনায় ইটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন ট্রলির হেলপার শ্রমিক তানভীর ইসলাম।

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া এলাকায় ইট বোঝাই তিন চাকার একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তানভীর ইসলাম (১৮) নামের ইট ভাটার এক শ্রমিক নিহত নিহত হয়েছেন। এ সময় চালকসহ আরও দুইজন শ্রমিক আহত হয়েছেন। নিহত তানভীর ইসলাম ঝালকাঠি সদরের দক্ষিণ পিপলতা এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়ার দিকে যাওয়ার পথে ইটবোঝাই ট্রলিটির সামনের চাকা হঠাৎ বিস্ফোরিত (ব্লাস্ট) হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রলিটি সড়কের বাম পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রলির হেলপার শ্রমিক তানভীর ইসলাম ইটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

এ সময় অপর একটি ট্রলির চালক সাব্বির ফায়ার সার্ভিসের সহায়তায় তানভীরকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের  কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রলির চালক মো. শাকিল এবং অপর এক শ্রমিক ঘটনাস্থল থেকে আহত অবস্থায় পালিয়ে যায়। খবর পেয়ে রাজাপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা