বিপ্লবী বার্তা

মূল পাতা

জাতীয়

তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকুন : তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের কোনো বড় সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘প্যানিক বায়িং’ বা আতঙ্কজনিত অতিরিক্ত কেনাকাটা এবং অসাধু ব্যবসায়ীদের অবৈধ মজুতের কারণেই বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (পিআইডি) এর সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধান তথ্য কর্মকর্তা ইয়াকুব আলী

উপদেষ্টা জানান, বিভিন্ন পেট্রলপাম্পে সরবরাহের তুলনামূলক চিত্র বিশ্লেষণে দেখা গেছে, চলতি মাসে জ্বালানি বিক্রি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়েছে। যেমন রাজধানীর পিডব্লিউডি স্পোর্টস ক্লাব (আসাদ গেইট) পাম্পে গত বছরের এপ্রিল মাসে যেখানে ৩ লাখ ১৫ হাজার লিটার অকটেন সরবরাহ হয়েছিল, সেখানে চলতি বছরের এপ্রিলের মাত্র ১৯ দিনেই ২ লাখ ৭০ হাজার লিটার সরবরাহ করা হয়েছে। ডিজেলের ক্ষেত্রেও একই প্রবণতা দেখা গেছে।

তিনি বলেন, “সাপ্লাইয়ের বড় কোনো সংকট নেই। নতুন জ্বালানি নিয়ে জাহাজ আসছে। কিন্তু প্যানিক বায়িংয়ের কারণে চাহিদা এখন স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেড়ে গেছে।”

বর্ধিত চাহিদা মোকাবিলায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-এর অধীন কোম্পানিগুলোকে ২০ এপ্রিল থেকে জ্বালানি বিক্রি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর আওতায় ডিজেল ও পেট্রল ১০ শতাংশ এবং অকটেন ২০ শতাংশ বেশি হারে সরবরাহ করা হচ্ছে।

অবৈধ মজুতে জরিমানা ও জ্বালানি উদ্ধার
ব্রিফিংয়ে জানানো হয়, ১৯ এপ্রিল পর্যন্ত অবৈধ মজুতবিরোধী ৫৩টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এতে ৪৭টি মামলায় মোট ১ কোটি ৭২ লাখ ৮০ হাজার টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে এবং ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে মোট ৫ লাখ ৬২ হাজার লিটারের বেশি জ্বালানি উদ্ধার করা হয়।

‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের ব্যবহার বাড়ছে
জ্বালানি বিতরণে শৃঙ্খলা আনতে ফুয়েল পাস বিডি অ্যাপের ব্যবহার বাড়ানো হয়েছে বলে জানান উপদেষ্টা। বর্তমানে অ্যাপটির মাধ্যমে নিবন্ধন সংখ্যা ১ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন বিভাগীয় শহরে এর কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে।

ভাড়া বৃদ্ধি নিয়ে সতর্কতা
গণপরিবহনের ভাড়া বৃদ্ধির বিষয়ে জাহেদ উর রহমান বলেন, সরকার ভোক্তা ও পরিবহনমালিক উভয়ের স্বার্থ বিবেচনায় কাজ করছে। ভাড়া বাড়লে দ্রব্যমূল্যে প্রভাব পড়তে পারে এ বিষয়টি মাথায় রেখে দরিদ্র জনগোষ্ঠীর সুরক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

সবশেষে তিনি সাধারণ জনগণকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে জ্বালানি কেনার আহ্বান জানান।

তেল জ্বালানী সংকট প্যানিক বায়িং মজুত

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকুন : তথ্য উপদেষ্টা

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা