বিপ্লবী বার্তা

মূল পাতা

আইন আদালত

পলকের ফোনেই সাবমেরিন লেভেলে ইন্টারনেট বন্ধ করেছিলাম: জবানবন্দিতে মির্জা কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ
পলকের ফোনেই সাবমেরিন লেভেলে ইন্টারনেট বন্ধ করেছিলাম: জবানবন্দিতে মির্জা কামাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় তৎকালীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক ফোন করে সাবমেরিন লেভেলে ইন্টারনেট বন্ধ করতে বলেছিলেন, জবানবন্দিতে এমন তথ্য উল্লেখ করেছেন বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মির্জা কামাল আহমেদ।

মঙ্গলবার(২১ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দেওয়া জবানবন্দিতে তিনি এ কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে করা মামলায় পঞ্চম সাক্ষী হিসেবে তিনি জবানবন্দি দেন।

জবানবন্দিতে মির্জা কামাল আহমেদ জানান, ২০২৪ সালের ১৮ জুলাই রাত ৮টার দিকে সাবমেরিন কেব্‌ল কোম্পানির এক কর্মকর্তা তাঁকে ফোন করে জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কক্সবাজার ও কুয়াকাটায় সাবমেরিন ব্যান্ডউইডথ বন্ধের নির্দেশ দিয়েছে। এর আগে সাবমেরিন লেভেলে কখনো ইন্টারনেট বন্ধ না হওয়ায় তিনি বিস্মিত হন।

পরে রাত ৮টা ৪৫ মিনিটের দিকে বিটিআরসির তৎকালীন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান ফোন করে একই নির্দেশনা দেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, রাত ৯টার দিকে প্রতিমন্ত্রী পলক তাঁকে ফোন করে জানতে চান কেন নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে না। একই সঙ্গে ইন্টারনেট বন্ধ করতে কত সময় লাগবে তাও জানতে চান। তিনি জানান, আনুমানিক ১৫ মিনিট লাগবে। এরপর পলক দ্রুত ইন্টারনেট বন্ধ করে নিশ্চিত করতে বলেন।

পরবর্তীতে তিনি তাঁর অধীন কর্মকর্তাদের মাধ্যমে কক্সবাজার ও কুয়াকাটার সাবমেরিন কেবল শাটডাউনের নির্দেশ দেন এবং ১৫ মিনিটের মধ্যেই তা কার্যকর করা হয়।

বর্তমানে মির্জা কামাল আহমেদ বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড-এর উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মামলার আসামি সজীব ওয়াজেদ জয় পলাতক রয়েছেন। অন্যদিকে পলক গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন এবং মঙ্গলবার তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ইন্টারনেট সেবা ফোন কল জবানবন্দি

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ০৫ জুন ২০২৬

পলকের ফোনেই সাবমেরিন লেভেলে ইন্টারনেট বন্ধ করেছিলাম: জবানবন্দিতে মির্জা কামাল

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

জুলাই গণ-অভ্যুত্থানের সময় তৎকালীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক ফোন করে সাবমেরিন লেভেলে ইন্টারনেট বন্ধ করতে বলেছিলেন, জবানবন্দিতে এমন তথ্য উল্লেখ করেছেন বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মির্জা কামাল আহমেদ।

মঙ্গলবার(২১ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দেওয়া জবানবন্দিতে তিনি এ কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে করা মামলায় পঞ্চম সাক্ষী হিসেবে তিনি জবানবন্দি দেন।

জবানবন্দিতে মির্জা কামাল আহমেদ জানান, ২০২৪ সালের ১৮ জুলাই রাত ৮টার দিকে সাবমেরিন কেব্‌ল কোম্পানির এক কর্মকর্তা তাঁকে ফোন করে জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কক্সবাজার ও কুয়াকাটায় সাবমেরিন ব্যান্ডউইডথ বন্ধের নির্দেশ দিয়েছে। এর আগে সাবমেরিন লেভেলে কখনো ইন্টারনেট বন্ধ না হওয়ায় তিনি বিস্মিত হন।

পরে রাত ৮টা ৪৫ মিনিটের দিকে বিটিআরসির তৎকালীন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান ফোন করে একই নির্দেশনা দেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, রাত ৯টার দিকে প্রতিমন্ত্রী পলক তাঁকে ফোন করে জানতে চান কেন নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে না। একই সঙ্গে ইন্টারনেট বন্ধ করতে কত সময় লাগবে তাও জানতে চান। তিনি জানান, আনুমানিক ১৫ মিনিট লাগবে। এরপর পলক দ্রুত ইন্টারনেট বন্ধ করে নিশ্চিত করতে বলেন।

পরবর্তীতে তিনি তাঁর অধীন কর্মকর্তাদের মাধ্যমে কক্সবাজার ও কুয়াকাটার সাবমেরিন কেবল শাটডাউনের নির্দেশ দেন এবং ১৫ মিনিটের মধ্যেই তা কার্যকর করা হয়।

বর্তমানে মির্জা কামাল আহমেদ বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড-এর উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মামলার আসামি সজীব ওয়াজেদ জয় পলাতক রয়েছেন। অন্যদিকে পলক গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন এবং মঙ্গলবার তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা