বিপ্লবী বার্তা

মূল পাতা

রাজনীতি

রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ
রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
সংসদে বিরোধী দলের ওয়াকআউট। ছবি: সংগৃহীত

সরকারি দলের বিরুদ্ধে রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগ এনে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিরোধীদলীয় নেতা  শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা সংসদ থেকে বেরিয়ে যান।

এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলোর অনুমোদন নিয়ে সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তোলেন বিরোধীদলীয় নেতা। বিতর্কের এক পর্যায়ে তিনি বলেন, “আজকে আমরা দুঃখ নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করছি। ভবিষ্যতে আবার দেখা হবে।”

বিকেলে  জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ অনুমোদন নিয়ে আলোচনার সময় এই উত্তেজনার সূত্রপাত হয়। বিশেষ কমিটির সুপারিশে অধ্যাদেশটি হুবহু অনুমোদনের কথা থাকলেও পরবর্তীতে তিনটি সংশোধনী এনে বিল পাস করা হয়।

বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, সংশোধনীর মাধ্যমে সরকারি দল রাজনৈতিক সমঝোতা ভঙ্গ করেছে এবং “দিনদুপুরে ছলচাতুরীর মাধ্যমে” বিলটি পাস করা হয়েছে।

অন্যদিকে সরকারি দলের পক্ষ থেকে বলা হয়, সংশোধনী একজন বেসরকারি সদস্য এনেছেন, সরকার নয়। প্রয়োজনে পরবর্তীতে আইনটি আবার সংশোধন করা যাবে।

বিতর্কের এক পর্যায়ে সংসদে বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন। পরে কণ্ঠভোটে সংশোধিত আকারে বিলটি পাস হয়।

সংশোধনী অনুযায়ী, জাদুঘর পর্ষদের সভাপতি হিসেবে সংস্কৃতিমন্ত্রী বা প্রতিমন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি সরকারের যেকোনো সময় সদস্যদের মনোনয়ন বাতিলের ক্ষমতা যুক্ত করা হয় এবং সভাপতির মেয়াদ সংক্রান্ত বিধান বাদ দেওয়া হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আইন প্রণয়নের এই পর্যায়ে এসে আপত্তি জানানোর সুযোগ নেই। আগেই সংশোধনী প্রস্তাব দেওয়া উচিত ছিল।

পরে সরকারি দলের সদস্য আনিসুর রহমানের আনা তিনটি সংশোধনী গ্রহণ করা হয় এবং বিলটি পাস হয়।

ঘটনাকে কেন্দ্র করে সংসদে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

অভিযোগ সমঝোতা ওয়াকআউট সংসদ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

সরকারি দলের বিরুদ্ধে রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগ এনে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিরোধীদলীয় নেতা  শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা সংসদ থেকে বেরিয়ে যান।

এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলোর অনুমোদন নিয়ে সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তোলেন বিরোধীদলীয় নেতা। বিতর্কের এক পর্যায়ে তিনি বলেন, “আজকে আমরা দুঃখ নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করছি। ভবিষ্যতে আবার দেখা হবে।”

বিকেলে  জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ অনুমোদন নিয়ে আলোচনার সময় এই উত্তেজনার সূত্রপাত হয়। বিশেষ কমিটির সুপারিশে অধ্যাদেশটি হুবহু অনুমোদনের কথা থাকলেও পরবর্তীতে তিনটি সংশোধনী এনে বিল পাস করা হয়।

বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, সংশোধনীর মাধ্যমে সরকারি দল রাজনৈতিক সমঝোতা ভঙ্গ করেছে এবং “দিনদুপুরে ছলচাতুরীর মাধ্যমে” বিলটি পাস করা হয়েছে।

অন্যদিকে সরকারি দলের পক্ষ থেকে বলা হয়, সংশোধনী একজন বেসরকারি সদস্য এনেছেন, সরকার নয়। প্রয়োজনে পরবর্তীতে আইনটি আবার সংশোধন করা যাবে।

বিতর্কের এক পর্যায়ে সংসদে বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন। পরে কণ্ঠভোটে সংশোধিত আকারে বিলটি পাস হয়।

সংশোধনী অনুযায়ী, জাদুঘর পর্ষদের সভাপতি হিসেবে সংস্কৃতিমন্ত্রী বা প্রতিমন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি সরকারের যেকোনো সময় সদস্যদের মনোনয়ন বাতিলের ক্ষমতা যুক্ত করা হয় এবং সভাপতির মেয়াদ সংক্রান্ত বিধান বাদ দেওয়া হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আইন প্রণয়নের এই পর্যায়ে এসে আপত্তি জানানোর সুযোগ নেই। আগেই সংশোধনী প্রস্তাব দেওয়া উচিত ছিল।

পরে সরকারি দলের সদস্য আনিসুর রহমানের আনা তিনটি সংশোধনী গ্রহণ করা হয় এবং বিলটি পাস হয়।

ঘটনাকে কেন্দ্র করে সংসদে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা