বিপ্লবী বার্তা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছে বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী সাইফুল মালেক আকাশ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থী মিজানুর রহমান।
বুধবার (২৪ ফেব্রুয়ারি ) ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদের সাবেক সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক খন্দকার মোরসালিন হোসাইনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবনির্বাচিত সভাপতি সাইফুল মালেক আকাশ বলেন, 'আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করায় সংগঠনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী এবং সদ্য সাবেক কমিটির দায়িত্বশীলদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। যেকোনো দায়িত্ব একদিকে যেমন গৌরবের, তেমনি তা একটি বড় আমানতও। আমার ওপর অর্পিত এই দায়িত্ব যথাযথভাবে পালনে সর্বোচ্চ চেষ্টা করব। বর্তমানে দুই সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ। ময়মনসিংহ জেলা থেকে আগত শিক্ষার্থীদের পাশাপাশি ক্যাম্পাসের শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদ। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি'।
সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, 'ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ জেলার ছাত্র-ছাত্রীদের জন্য একটি পরিবার। এই পরিবারের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি গর্বিত। আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় সংগঠনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী এবং সাবেক কমিটির দায়িত্বশীলদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার নিজ জেলার এই বড় দায়িত্ব সঠিকভাবে পালনে সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের নতুন কমিটি যেন সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে, সে জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।'
উল্লেখ, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

