নেটফ্লিক্সে আসছে সাইফ আলী খানের ‘কর্তব্য’
বলিউড অভিনেতা সাইফ আলী খান আবারও ক্রাইম থ্রিলার ঘরানার ছবিতে ফিরছেন। তাঁর নতুন ছবি ‘কর্তব্য’ চলতি মাসের শেষে নেটফ্লিক্সে মুক্তি পাবে।ছবিটি প্রযোজনা করেছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং পরিচালনা করেছেন পুলকিত। ট্রেলারে দেখা গেছে রাজনৈতিক চাপ, দুর্নীতি ও ব্যক্তিগত টানাপোড়েনের জটিল গল্প।ছবিতে সাইফের সঙ্গে অভিনয় করেছেন রসিকা দুগাল, সঞ্জয় মিশ্র, জাকির হুসেন ও মনীশ চৌধুরী।আয়োজিত এক অনুষ্ঠানে সাইফ জানান, ছবিটি নিয়ে তাঁকে ব্যক্তিগতভাবে উৎসাহ দিয়েছেন শাহরুখ খান। তিনি বলেন, শুটিং চলাকালে শাহরুখ সেটে যেতেন না, কারণ তিনি পরিচালকের স্বাধীনতায় বিশ্বাস করেন।‘কর্তব্য’ ছবিতে সাইফকে দেখা যাবে এক পুলিশ অফিসারের চরিত্রে, যেখানে এক ঘটনা ঘিরে তার জীবন ও পারিবারিক দায়িত্বের টানাপোড়েন তৈরি হয়। ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাবে ১৫ মে।