হাজী আব্দুল বাতেন উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের সেবায় হেল্প ডেস্ক
চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা ও সেবা প্রদানের লক্ষ্যে সন্দ্বীপে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির সন্দ্বীপ শহর শাখার উদ্যোগে মুসাপুর হাজী আব্দুল বাতেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একটি বিশেষ 'হেল্প ডেস্ক' স্থাপন করা হয়েছে।পরীক্ষার্থীদের সুবিধার্থে এই হেল্প ডেস্ক থেকে বহুমুখী সেবা প্রদান করা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:পরীক্ষাকেন্দ্র ও আসন বিন্যাস সংক্রান্ত তথ্য প্রদান।প্রয়োজনীয় দিকনির্দেশনা ও মানসিক সাহস জোগানো।পরীক্ষার্থীদের মাঝে কলম, স্কেলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ।যেকোনো জরুরি সমস্যায় তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করা।আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং পরীক্ষার পরিবেশকে সহজ ও আনন্দময় করাই তাদের মূল লক্ষ্য। তারা বলেন, সেবামূলক কার্যক্রমের মাধ্যমে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চাই শিক্ষার্থীরা যেন কোনো প্রতিকূলতা ছাড়াই পরীক্ষায় অংশ নিতে পারে। ভবিষ্যতেও শিক্ষার্থী ও সমাজের কল্যাণে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।সরেজমিনে দেখা গেছে, ছাত্রশিবিরের এই উদ্যোগে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক স্বস্তি ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন। তারা জানান, শিক্ষার্থীদের সহায়তায় এমন মানবিক উদ্যোগ সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে।পরীক্ষার পুরো সময়জুড়ে এই কেন্দ্রের সামনে স্বেচ্ছাসেবীরা শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় নিয়োজিত থাকবেন বলে জানানো হয়েছে।