বিপ্লবী বার্তা

বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রের উদ্ভাবিত স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

তরুণ উদ্ভাবকদের মেধা ও সৃজনশীলতাকে অনন্য সম্মান জানালেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। শনিবার (৯ মে ) ঢাকার তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ চাহিদাসম্পন্ন কলেজছাত্র ওয়াকিমুল ইসলামের উদ্ভাবিত একটি ‘বিশেষ স্মার্ট কার’ পরিদর্শন করেন তিনি। এসময় প্রধানমন্ত্রী নিজেই সেই গাড়িতে চড়ে তরুণ এই উদ্ভাবককে উৎসাহ প্রদান করেন।প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, গাড়িটি চালাচ্ছেন ওয়াকিমুল এবং পাশে বসে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এ সময় প্রধানমন্ত্রী গাড়িটির প্রযুক্তিগত দিক, নির্মাণ ব্যয়, ভবিষ্যৎ উন্নয়নের সুযোগ এবং কাজ করতে গিয়ে কী ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে সেসব বিষয়ে জানতে চান।জবাবে ওয়াকিমুল জানান, তার উদ্ভাবিত ‘স্মার্ট কারটির’ কাজ এখনো চলমান রয়েছে এবং প্রায় অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে।এ সময় সেখানে ওয়াকিমুল ইসলামের বাবাও উপস্থিত ছিলেন।

বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রের উদ্ভাবিত স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী