মুকসুদপুরে ৬০ জন প্রান্তিক মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ
গোপালগঞ্জের মুকসুদপুরে নিবন্ধিত প্রান্তিক মৎস্যজীবীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের “দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)”-এর আওতায় এই উদ্যোগ নেওয়া হয়।১৬ মে শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলার ৬০ জন প্রান্তিক মৎস্যজীবীর মাঝে আনুষ্ঠানিকভাবে এসব বকনা বাছুর বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।প্রধান অতিথির বক্তব্যে সেলিমুজ্জামান সেলিম এমপি বলেন, নদী-খাল-বিলনির্ভর জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।তিনি আরও উল্লেখ করেন যে, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খনন কর্মসূচি এবং প্রান্তিক কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন শুরু হয়েছে এবং সাধারণ মানুষ এর সুফল পেতে শুরু করেছে।মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগের পরিচালক আহসান হাসিব খান।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন:আব্দুস সালাম খান, সভাপতি, উপজেলা বিএনপি।তারিকুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি।আব্দুল কাইয়ুম শরীফ, দপ্তর সম্পাদক, উপজেলা বিএনপি।মশিউর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক, মুকসুদপুর পৌর বিএনপি।মোঃ ছিরু মিয়া, সভাপতি, মুকসুদপুর প্রেসক্লাব।এছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিতরণ শেষে মৎস্যজীবীরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।