জাবি স্পোর্টস ক্লাবের নতুন সভাপতি সাইমুন, সম্পাদক সোহান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) স্পোর্টস ক্লাবের আগামী এক বছরের জন্য নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী মো. তানভীর সিদ্দিকী সাইমুনকে সভাপতি এবং ইতিহাস বিভাগের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী মো. সোহানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলমের অনুমোদনক্রমে বিদায়ী সভাপতি আহমাদ হাবিব ও সাধারণ সম্পাদক শাহনুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পোর্টস ক্লাবের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে পূর্বের সকল পদের মেয়াদ উত্তীর্ণ করা হয়েছে এবং আগামী এক বছরের জন্য দুই সদস্য বিশিষ্ট এই নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। এছাড়া, বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটিকে আগামী ২১ দিনের মধ্যে ক্লাবের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করা হয়েছে।নতুন কমিটির বিষয়ে নবনির্বাচিত সভাপতি সাইমুন বলেন, “আমি নিজেই একজন প্রফেশনাল ফুটবলার ছিলাম। বর্তমানে বিশ্ববিদ্যালয় ফুটবলের দলে প্রতিনিধিত্ব করছি। স্পোর্টসএ কোন দায়িত্ব পাওয়া আমার জন্য অনেক বেশি দায়িত্বের। আমার নিজেকে আজ ভাগ্যবান মনে করছি যে,বড় ভাইয়েরা আমার প্রতি আস্থা রেখেছে। আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবো যাতে বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের সর্বস্থরের শিক্ষার্থীদের জন্য রোল মডেল ক্লাব হিসাবে পরিচিত লাভ করে।”