বিপ্লবী বার্তা

সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভায় মহান মে দিবস পালিত

"সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, খুলনার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শুক্রবার (১ মে) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শ্রমিক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।র‍্যালি পরবর্তী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আখতারের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ও সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার সহকারী মহাপরিদর্শক মো. শাহিনুর রহমান।সভায় বক্তারা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করে কাজ করা, ন্যায্য মজুরি প্রদান এবং সরকারের পক্ষ থেকে শ্রমিকদের জন্য বরাদ্দকৃত সুযোগ-সুবিধা সঠিক সময়ে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া শিশুশ্রম প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:সানতাজ বিল্লাহ, উপ-মহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, খুলনা।শাহিনুর রহমান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)।শেখ মইনুল ইসলাম মইন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)।রিপন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।মো. জাহারুল ইসলাম, জেলা তথ্য অফিসার।মো. রুহুল আমীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।এছাড়া শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক সুজায়েত আলী, জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মাছুম বিল্লাহ শাহিন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান এবং জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের (১২৭৫-খুলনা) সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ বাবু প্রমুখ।সভায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও শ্রম সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভায় মহান মে দিবস পালিত