গোপালগঞ্জে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
গোপালগঞ্জে বিস্ফোরক লাইসেন্স নবায়ন না করা এবং অনুমোদিত সংখ্যার চেয়ে বেশি গ্যাস সিলিন্ডার মজুত রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপালগঞ্জ শহরের চর সোনাকুর এলাকার শ্মশান ব্রিজ-সংলগ্ন মোসার্স নিপুন প্রযুক্তির গোডাউনে অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির গ্যাস সিলিন্ডার ডিলার শেখ যোবায়ের শেখের গোডাউনের জন্য ইস্যু করা বিস্ফোরক লাইসেন্স নবায়ন করা হয়নি। একই সঙ্গে অনুমোদিত সংখ্যার চেয়ে বেশি গ্যাস সিলিন্ডার মজুত রাখার বিষয়টি পাওয়া যায়।এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শেখ যোবায়ের শেখকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। তিনি মোঃ আবু দাউদের ছেলে।অভিযান পরিচালনাকারী গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ আজম জানান, গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রয়ের ক্ষেত্রে আইন মেনে চলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।