সিউবি কালচার ক্লাবের উদ্যোগে ‘স্টারস স্টেজ শোডাউন’
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (সিউবি) শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশ ও মঞ্চে পরিবেশনার সুযোগ করে দিতে সিউবি কালচার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘স্টারস স্টেজ শোডাউন’। আগামী ১ নভেম্বর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ তলার অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যম পেজে প্রকাশিত আনুষ্ঠানিক ঘোষণায় সভাপতি হামিম ফয়সাল জানান, স্টারস স্টেজ শোডাউনে শিক্ষার্থীরা একক, দ্বৈত ও দলীয় নৃত্যে অংশ নিতে পারবেন। পাশাপাশি গান পরিবেশনার ক্ষেত্রেও থাকছে সমান সুযোগ। তবে এ আয়োজনে অংশগ্রহণের জন্য অবশ্যই কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী হতে হবে।তিনি আরও জানান, পরিবেশনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুষ্ঠানটিতে স্বেচ্ছাসেবক হিসেবেও কাজ করার সুযোগ রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের পাশাপাশি অনুষ্ঠান পরিচালনায় অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।আয়োজকদের এ উদ্যোগের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, সৃজনশীলতা প্রকাশ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।