বিপ্লবী বার্তা

জাবিতে সরকার ও রাজনীতি বিভাগ থেকে বিশাল আকারের সাপ উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের এক শিক্ষকের কক্ষ থেকে বিশাল আকারের একটি সাপ উদ্ধার করা হয়েছে।​বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় বিভাগের অধ্যাপক ড. সাজেদুর রহমানের কক্ষ থেকে সাপটি উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী এবং ‘ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন’ -এর জাবি শাখার সাধারণ সম্পাদক সৈয়দা অনন্যা ফারিয়া সাপটি উদ্ধার করেন।অনন্যা ফারিয়া জানান, এটি একটি নির্বিষ দাঁড়াশ সাপ ছিল, যার দৈর্ঘ্য প্রায় সাড়ে পাঁচ ফুট। তিনি বলেন, “আজ সকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামসুল আলম স্যার ফোন করে জানান যে, সকালবেলা ড. সাজেদুর রহমান স্যার তাঁর কক্ষের লকারে একটি সাপ দেখেছেন। খবর পেয়ে আমি দ্রুত সেখানে গিয়ে সাপটি উদ্ধার করি। সাপটিকে শীঘ্রই তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।”

জাবিতে সরকার ও রাজনীতি বিভাগ থেকে বিশাল আকারের সাপ উদ্ধার