বিপ্লবী বার্তা

নরসিংদীতে শিল্পী সমাবেশ অনুষ্ঠিত

নরসিংদীতে জেলাজুড়ে ছড়িয়ে থাকা শিল্পী ও সংস্কৃতিসেবীদের নিয়ে এক বর্ণাঢ্য শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে নরসিংদী জেলা অডিটরিয়ামে দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সেক্রেটারি ড. মনোয়ারুল ইসলাম। তিনি তার বক্তব্যে দেশীয় সংস্কৃতির বিকাশ ও সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন। সুস্থ ও নৈতিকতাসম্পন্ন সমাজ গঠনে শিল্পীদের ভূমিকা অপরিসীম বলে তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় অফিস সম্পাদক মনিরুল ইসলাম। নরসিংদী জেলার বিভিন্ন পর্যায়ের গীতিকার, সুরকার, শিল্পী, অভিনেতা ও আবৃত্তিকারদের অংশগ্রহণে মুখরিত ছিল এই আয়োজন।সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মো. জাকির হোসেন (সাংস্কৃতিক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগরী), লুৎফুর রহমান (সাংস্কৃতিক সম্পাদক, ঢাকা জেলা), কে এম ইউসুফ (সাংস্কৃতিক সম্পাদক, মুন্সিগঞ্জ জেলা), ইঞ্জিনিয়ার আব্দুল বাকি (সাংস্কৃতিক সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা)।দেশীয় সাংস্কৃতিক সংসদ নরসিংদী জেলার সাংস্কৃতিক সম্পাদক ওয়ালী উল্লাহ সরকার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ও পার্শ্ববর্তী অঞ্চলের সাংস্কৃতিক নেতৃবৃন্দ তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। উপস্থিত শিল্পীরা তাদের সৃজনশীল কাজের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শিল্পী সমাবেশের সমাপ্তি ঘটে।

নরসিংদীতে শিল্পী সমাবেশ অনুষ্ঠিত