বিপ্লবী বার্তা

নাজিরপুরে রেডক্রিসেন্ট উদ্দেগ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত সহায়তা

পিরোজপুরের নাজিরপুরে বন্যার্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি। মঙ্গলবার সকালে উপজেলার চৌঠাইমহল আদর্শগ্রামে এক অনুষ্ঠানের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে সহায়তা সামগ্রী তুলে দেন পিরোজপুর জেলা রেডক্রিসেন্টের প্রেসিডেন্ট ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে মহিলা হাইজিন কিটস (স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী) এবং ঘর মেরামতের জন্য তাবু (তারপলিন) বিতরণ করা হয়।সহায়তা প্রদানকালে আরও উপস্থিত ছিলেন, নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান। যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ও আসাদুজ্জামান টিপু হাজরাজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান শাওনজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমাননাজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম হাসান ও তারেক আব্দুল্লাহ বাপ্পি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।সহায়তা বিতরণ শেষে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, বন্যার কারণে যে সকল পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ঘরবাড়ি বৃষ্টি থেকে রক্ষা করার জন্য আমরা রেডক্রিসেন্টের পক্ষ থেকে ট্রিপল বা তাবু দিচ্ছি। একই সাথে নারীদের স্বাস্থ্য সচেতনতা ও সুরক্ষার কথা বিবেচনা করে বিশেষ হাইজিন কিটস প্রদান করা হয়েছে। বিপদে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।গত কয়েকদিনের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। রেডক্রিসেন্টের পক্ষ থেকে এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

নাজিরপুরে রেডক্রিসেন্ট উদ্দেগ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত সহায়তা