বিপ্লবী বার্তা

ভালোবাসা নাকি পকেটের টান? যেভাবে বুঝবেন

সম্পর্ক হওয়ার কথা ছিল নিরাপদ আশ্রয়ের মতো, যেখানে মানুষ নিজের মতো করে বাঁচবে। কিন্তু বাস্তবতা অনেক সময় ভিন্ন হয়। সবাই ভালোবাসার টানে সম্পর্কে জড়ায় না; কেউ কেউ আসে অন্যের তৈরি করা জীবনযাপন, অর্থ বা স্থিতিশীলতার ভাগ নিতে। সুস্থ সমর্থন আর সুযোগ নেওয়ার মধ্যে একটি সূক্ষ্ম কিন্তু স্পষ্ট পার্থক্য রয়েছে।আপনার সঙ্গী কি আপনাকে ভালোবাসেন, নাকি আপনার ব্যাংক ব্যালেন্সের ওপর তার নজর বেশি? আপনার মনের এই দ্বিধা দূর করতে বিশেষজ্ঞরা কিছু বিপদ সংকেত বা 'রেড ফ্ল্যাগ' এর কথা বলেন। চলুন দেখে নেওয়া যাক সেই লক্ষণগুলো:১. কৌতুহল যখন শুধু টাকার অংকেপরিচয়ের শুরুতে পেশা নিয়ে আলাপ হওয়া স্বাভাবিক। কিন্তু সঙ্গী যদি আপনার কাজ বা ব্যক্তিত্বের চেয়ে আপনার আয়, সঞ্চয়, ক্রেডিট কার্ডের লিমিট বা স্থাবর সম্পত্তি নিয়ে বেশি আগ্রহী হন, তবে সাবধান হওয়ার সময় এসেছে। কথোপকথন যদি বারবার ঘুরেফিরে আপনার আর্থিক সামর্থ্যের দিকেই চলে আসে, তবে বুঝবেন তিনি আপনার মনের চেয়ে মানিব্যাগেই বেশি মুগ্ধ।২. আপনি কি সঙ্গী নাকি ‘বিনিয়োগকারী’?সুস্থ সম্পর্কে একে অপরের দায়িত্ব ভাগ করে নেওয়াটা নিয়ম। কিন্তু আপনার সঙ্গী যদি সবসময় বিল দেওয়ার সময় পেছনে সরে যান বা ‘পরের বার দেব’ বলে আর কখনো না দেন, তবে একটি নির্দিষ্ট ধরন তৈরি হয়। একসময় দেখবেন আপনিই ডিনার থেকে শুরু করে যাতায়াত—সবকিছুর ভার বহন করছেন। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, এই বিষয়ে কথা তুললে যদি উল্টো আপনাকে ‘ছোটলোক’ বা ‘অবিশ্বাসী’ প্রমাণ করে অপরাধবোধে ভোগানো হয়।৩. খরচের অনুপাতে ভালোবাসার হ্রাস-বৃদ্ধিএটি লক্ষ্য করা কিছুটা কঠিন কিন্তু অত্যন্ত জরুরি। খেয়াল করুন, আপনি যখন তার জন্য দামি উপহার কিনছেন বা বড় কোনো খরচ করছেন, তখন কি তিনি অতিরিক্ত স্নেহপ্রবণ হয়ে উঠছেন? যদি তার উষ্ণতা আর ভালোবাসা কেবল আপনার খরচের ওপর নির্ভর করে, তবে সেটি ভালোবাসা নয়, বরং একটি ব্যবসায়িক লেনদেন।৪. প্রতিশ্রুতি যখন কেবল নিজের স্বার্থেসুবিধাবাদী সঙ্গীরা সাধারণত সম্পর্ককে কোনো নির্দিষ্ট সংজ্ঞায় (Commitment) বাঁধতে চান না। তবে অদ্ভুতভাবে তারা তখনই ভবিষ্যতের পরিকল্পনা করেন, যখন সেখানে আপনার সম্পদ বা আর্থিক সমর্থনের প্রয়োজন পড়ে। একজন প্রকৃত সঙ্গী আপনার সাথে মিলেমিশে বড় হতে চায়, কিন্তু সুবিধাবাদী কেউ সবসময় আপনার ওপর সওয়ার হয়ে নিজের আখের গুছিয়ে নিতে চায়।৫. খরচ বন্ধ করলেই আচরণের ভোলবদলএটিই আসল সত্য উন্মোচনের চূড়ান্ত পরীক্ষা। যদি কোনো কারণে আপনি আর্থিক সীমা নির্ধারণ করেন বা খরচ করা বন্ধ করে দেন, তবে দেখবেন তার আচরণ মুহূর্তেই বদলে যাচ্ছে। তিনি যদি হঠাৎ দূরে সরে যান, কারণে-অকারণে ঝগড়া শুরু করেন বা যোগাযোগ কমিয়ে দেন, তবে বুঝে নিন তার উপস্থিতির কারণ ছিল কেবল আপনার টাকা।সম্পর্ক কোনো গাণিতিক হিসাব বা স্প্রেডশিট নয়। জীবনে কঠিন সময় আসলে মানুষ একে অপরের ওপর নির্ভর করতেই পারে। কিন্তু সেই নির্ভরতা যদি একতরফা হয় এবং তাতে ভালোবাসার চেয়ে অধিকারবোধ বা মানসিক কারসাজি বেশি থাকে, তবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই শ্রেয়। মনে রাখবেন, যিনি আপনাকে সত্যিই ভালোবাসেন, তিনি আপনার আর্থিক অবস্থার পরিবর্তনের কারণে আপনাকে ছেড়ে যাবেন না।

ভালোবাসা নাকি পকেটের টান? যেভাবে বুঝবেন