বিপ্লবী বার্তা

সন্দ্বীপে অসহায় পরিবারের মাঝে জামায়াতের ঢেউটিন বিতরণ

সন্দ্বীপের মাইটভাঙা ইউনিয়নে এক অসহায় পরিবারের মাঝে গৃহ নির্মাণের সামগ্রী হিসেবে ঢেউটিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (০৮ মে) সন্ধ্যা ৭ ঘটিকায় ইউনিয়নের এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়।বাংলাদেশ জামায়াতে ইসলামী মাইটভাঙা ইউনিয়নের আমীর মাওলানা মোশাররফ হোসাইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সামগ্রী তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। মানবতার কল্যাণে কাজ করাই আমাদের নৈতিক ও ঈমানি দায়িত্ব।'তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদেরও উচিত নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসা। আমরা বিশ্বাস করি, পারস্পরিক সহযোগিতা ও ইসলামী মূল্যবোধের চর্চার মাধ্যমেই একটি ইনসাফপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।”মাইটভাঙা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল হাশিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জামায়াতের এই মানবিক উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।মূলত আর্তমানবতার সেবায় সংগঠনটির ধারাবাহিক জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন নেতৃবৃন্দরা।

সন্দ্বীপে অসহায় পরিবারের মাঝে জামায়াতের ঢেউটিন বিতরণ