বিপ্লবী বার্তা

আনোয়ারায় অস্থিরতা সৃষ্টির অভিযোগে শ্রমিক লীগ নেতা আটক

চট্টগ্রামের আনোয়ারায় অস্থিরতা সৃষ্টির অভিযোগে উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি মোহাম্মদ মুছাকে আটক করেছে শিল্প পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টার দিকে তাকে আটক করা হয়।আটক মুছা আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকার বাসিন্দা; তার বাবার নাম আবু তাহের এবং মায়ের নাম আয়েশা বেগম।তিনি আনোয়ারার রাঙ্গাদিয়ায় অবস্থিত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (ডিএপিএফসিএল) ডেপ সেলস সার বিক্রয় বিভাগের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত রয়েছেন; পাশাপাশি তিনি কারখানার ক্যাজুয়াল শ্রমিকদের সভাপতির দায়িত্বেও রয়েছেন।আনোয়ারা থানা ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, মুছার বিরুদ্ধে কারখানায় অস্থিরতা সৃষ্টি ও শ্রমিকদের বিভিন্ন অনিয়মসহ নানা অভিযোগ রয়েছে; এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘আনোয়ারা উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি মুছাকে আটক করা হয়েছে। তিনি নাশকতা সৃষ্টির অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।’

আনোয়ারায় অস্থিরতা সৃষ্টির অভিযোগে শ্রমিক লীগ নেতা আটক