বিপ্লবী বার্তা

চবির শিক্ষার্থী সাব্বির আহমেদের মৃত্যুতে উপাচার্য ও উপ-উপাচার্যদের শোক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও দুই উপ-উপাচার্য।মঙ্গলবার (২৪ নভেম্বর) দুরারোগ্য ব্যাধিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাব্বির আহমেদ।এক শোকবার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান।শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে শোকাহত পরিবার যেন এ অপূরণীয় ক্ষতি ধৈর্যের সঙ্গে কাটিয়ে উঠতে পারে, সে জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

চবির শিক্ষার্থী সাব্বির আহমেদের মৃত্যুতে উপাচার্য ও উপ-উপাচার্যদের শোক