শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় পরিবারের পক্ষে লড়বেন শিশির মনির
রাজধানীর মিরপুরে দ্বিতীয় শ্রেনির শিক্ষার্থী রামিসা হত্যাকাণ্ড মামলায় পরিবারের পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালনের ঘোষণা দিয়েছেন আইনজীবী শিশির মনির। বুধবার (২১মে) রাত ৯ টা ২০ মিনিটে তার অফিসিয়াল ফেসবুক পেইজে এই ঘোষণা দেন তিনি। তার সেই পোস্টে সুপ্রিম কোর্টের সিনিয়র এনজিপি অ্যাডভোকেট শিশির মনির লিখেন, "শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় পরিবারের পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করবেন আইনজীবী শিশির মনির" পোস্টের মাত্র ২ ঘন্টার ব্যবধানে ২ লক্ষের অধিক লাইক এবং প্রচুর জনসমর্থন পান আইনজীবী শিশির মনির।উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুর–১১ নম্বরের বি ব্লকের একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে জানা যায়, শিশুটিকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং হত্যার পর মরদেহ গুম করার চেষ্টা চালানো হয়েছিল। যদিও শেষ পর্যন্ত ফ্ল্যাটের ভেতর থেকেই দেহের অংশ উদ্ধার করে পুলিশ।এই চাঞ্চল্যকর ঘটনায় ইতোমধ্যে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া অভিযুক্ত সোহেল রানা (৩০) ও তার স্ত্রী স্বপ্না আক্তার (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনাটি পুরো এলাকায় শোকের ছায়া ও তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।