বিপ্লবী বার্তা

মাগুরা জেলা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী শিক্ষা শিবির পালিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার উদ্যোগে জেলার সকল ইউনিয়নের নায়েবে আমির ও সেক্রেটারিদের নিয়ে দিনব্যাপী এক ‘ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষা শিবির’ অনুষ্ঠিত হয়েছে।আজ (১৭ মে) সকাল ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত এই শিক্ষা শিবির চলে।শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর মাগুরা জেলা অধ্যাপক এম বি বাকের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট রুহুল আমিন।প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট রুহুল আমিন এমপি বলেন, ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় সকল ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ও অনুকরণীয় ভূমিকা পালন করতে হবে। যে দায়িত্বশীল নিজের মা-বাবা এবং পরিবারের কাছে ভালো হতে পারে না, সে সমাজের কাছেও কখনো ভালো ও গ্রহণযোগ্য হতে পারে না।তিনি উপস্থিত দায়িত্বশীলদের নিজ নিজ পরিবার ও সমাজে উত্তম ও নৈতিক চরিত্রের অধিকারী হওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং আদর্শিক জীবন গঠনের পরামর্শ দেন।সভাপতির ভাষণে মাগুরা জেলা আমির অধ্যাপক এম বি বাকের বলেন, বর্তমান প্রেক্ষাপটে সমাজ গঠনে জামায়াতের প্রতিটি দায়িত্বশীলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সবাইকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।দিনব্যাপী এই শিক্ষা শিবিরে বিভিন্ন সেশনে জামায়াতের জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ নেতৃত্বের গুণাবলী, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং কীভাবে একজন আদর্শ নেতা হওয়া যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন। মেলার সমাপনী অধিবেশনে দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মাগুরা জেলা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী শিক্ষা শিবির পালিত