বিপ্লবী বার্তা

এক সিনেমায় শাকিবের তিন নায়িকা, পর্দায় জমজমাট রোমান্স

আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহ কাঁপাতে আসছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’। সিনেমাটি মুক্তির দিন যত ঘনিয়ে আসছে, দর্শকদের মাঝে কৌতূহল ততটাই বাড়ছে। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই সিনেমার দ্বিতীয় টিজার; আর তাতেই পর্দায় রীতিমতো ঝড় তুলেছেন এই মেগাস্টার।তবে এবার আর একজন বা দুজন নয়, পর্দায় একসঙ্গে তিনজন জনপ্রিয় নায়িকার সঙ্গে রোমান্সে মেতে উঠতে দেখা গেছে শাকিব খানকে। ‘রকস্টার’-এর নতুন এই টিজারে শাকিবের সঙ্গে গ্ল্যামারের ঝলক দেখিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর, মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা এবং সুনিধি নায়েক।তিন ভিন্ন ঘরানার নারী চরিত্রকে ঘিরে একজন রকস্টারের জীবনের গল্প কতটা রহস্যময় হয়ে উঠতে পারে, টিজারে তারই এক ঝলক দেখা মিলেছে।টিজারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে শাকিব খান ক্যাপশনে লিখেছেন, আগুন যতো উজ্জ্বল হয়, তার অন্ধকারটাও ততো গভীর হয়। তবুও গভীরতম অন্ধকারের মাঝেও, একটি ভালোবাসার ফুল ফুটবার পথ খুঁজে নিতে পারে।‘নো ওয়ান লাভস মি’ গানের ব্যাকগ্রাউন্ড স্কোরে তৈরি ১ মিনিট ২০ সেকেন্ডের এই টিজারটি নেটিজেনদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।সিনেমা সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘রকস্টার’ কেবল একটি সাধারণ বাণিজ্যিক সিনেমা নয়, এর গল্পে রয়েছে গভীর মনস্তাত্ত্বিক টানাপোড়েন।সিনেমাটিতে শুধু রোমান্সই নয়, ফুটিয়ে তোলা হয়েছে তারকাখ্যাতির চাপ।একজন রকস্টারের ভেতরের তীব্র আবেগ, একাকীত্ব আর দ্বন্দ্বের গল্প উঠে এসেছে এখানে।তারকা জীবনের এই তীব্র উত্থান-পতনের গল্পই সিনেমাটির মূল চালিকাশক্তি।তিন নায়িকার উপস্থিতিতে এই রকস্টারের জীবনে শেষ পর্যন্ত কী ঘটতে যাচ্ছে, তা নিয়ে এখন তুমুল আলোচনা চলছে দর্শক মহলে। সব মিলিয়ে এবারের ঈদের সিনেমা বাজারে ‘রকস্টার’ যে বড় ধরনের ধামাকা দিতে যাচ্ছে, সেই আভাসই দিচ্ছে এই নতুন টিজার।

এক সিনেমায় শাকিবের তিন নায়িকা, পর্দায় জমজমাট রোমান্স