বিপ্লবী বার্তা

লক্ষ্মীপুরে মোবাইল ফোন বিস্ফোরণে দুই যুবক আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক।

 লক্ষ্মীপুরের রায়পুরে মোবাইল ফোন বিস্ফোরণে রুবেল হোসেন (৩৪) ও সাকিল আহমেদ (২৭) নামে দুই যুবক আহত হয়েছেন। তাঁদের মধ্যে রুবেলের একটি চোখের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় এবং সাকিলকে চাঁদপুরে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার ৪ নম্বর সোনাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত রুবেল হোসেন ওই ইউনিয়নের কবির হোসেনের ছেলে এবং সাকিল আহমেদ একই এলাকার আব্দুল মতিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় দুই যুবক রাস্তার পাশে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে ফোনটি বিস্ফোরিত হলে তাঁরা দুজনই আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানোর পরামর্শ দেওয়া হয়। আহত রুবেলের একটি চোখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান চিকিৎসক। তবে মোবাইল ফোনটি কী কারণে বিস্ফোরিত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

লক্ষ্মীপুরে মোবাইল ফোন বিস্ফোরণে দুই যুবক আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক।