কিরাত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে আহনাফ বিন হাসান
ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণির কিরাত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে আহনাফ বিন হাসান। তার এ সাফল্যে পরিবারে আনন্দের পরিবেশ বিরাজ করছে।আহনাফ বিন হাসানের বাবা মাহমুদুল হাসান সুমন ছেলের এ অর্জনে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেছেন। একই সঙ্গে তিনি ছেলের ভবিষ্যৎ জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।মাহমুদুল হাসান সুমন বলেন, আল্লাহ যেন তাঁর ছেলেকে পবিত্র কুরআনের আলোয় আলোকিত করেন, কুরআনকে ভালোবাসার পাশাপাশি এর শিক্ষা অনুযায়ী জীবন গড়ার তাওফিক দান করেন।তিনি আরও দোয়া করেন, মহান আল্লাহ যেন তাঁর ছেলেকে নেককার মানুষ হিসেবে গড়ে তোলেন এবং পবিত্র কুরআনের খেদমতে কবুল করেন।