ঝালকাঠিতে মার্কিন রাষ্ট্রদূতের ভাসমান পেয়ারা বাগান পরিদর্শন
নদী-খাল আর মনোরম জলপথে ঘেরা বরিশালের সৌন্দর্য উপভোগ করতে নৌকায় চড়ে ঘুরে বেড়ালেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বরিশাল ভ্রমণের পাশাপাশি তিনি ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলি পেয়ারা বাগান ও ভাসমান পেয়ারা হাটও পরিদর্শন করেছেন।রোববার (৯ আগস্ট) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের বরিশাল ভ্রমণের বিভিন্ন ছবি পোস্ট করা হয়। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নৌকা দিয়ে মনোরম জলপথের দেশ পরিদর্শন। বরিশালে এসে দারুণ লাগছে!’বরিশাল সফরের অংশ হিসেবে রাষ্ট্রদূত জেলার ঐতিহ্যবাহী ও দর্শনীয় বিভিন্ন স্থান পরিদর্শন করেন। নৌকায় করে বরিশালের মনোরম জলপথ ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় পরিবেশ ও সৌন্দর্য উপভোগ করেন তিনি।এদিকে, বরিশাল ভ্রমণের পাশাপাশি ঝালকাঠির ভীমরুলি পেয়ারা বাগান ও ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। সেখানে পেয়ারা বাগান ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় স্থানীয়ভাবে পেয়ারা চাষ ও ভাসমান হাটের কার্যক্রম সম্পর্কে ধারণা নেন।উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ভীমরুলির ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করেছিলেন। সে সময় তিনিও নৌকায় করে ভাসমান হাট ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।