শতবর্ষী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
এমপিওভুক্ত শতবর্ষী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আত্মপ্রকাশ করেছে ‘এমপিওভুক্ত শতবর্ষী মাদ্রাসা জাতীয়করণ প্রত্যাশী ফোরাম’। সারা দেশের ৯০টি শতবর্ষী মাদ্রাসাকে নিয়ে গঠিত এ ফোরামের ১১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দেশের আট বিভাগের জন্য আটজনকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।গত ৬ নভেম্বর সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। এতে সিরাজগঞ্জের কামারখন্দ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ আমিনুল করিমকে আহ্বায়ক এবং টাঙ্গাইলের রোকেয়া কামিল (এমএ) মাদ্রাসার প্রভাষক মিজানুর রহমান রুবেলকে সদস্যসচিব করা হয়েছে।কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- যুগ্ম আহ্বায়ক হিসেবে সুমন সরকার ও মোস্তাফিজুর রহমান, যুগ্ম সদস্যসচিব মো. ইব্রাহিম ফিরোজ, প্রধান তথ্য ও ডাটা সমন্বয়ক মো. মঞ্জুরুল ইসলাম, আইটি ও মিডিয়া কো-অর্ডিনেটর মো. মাসুম বিল্লাহ, অর্থ সমন্বয়ক ফয়সাল জীত এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মো. সাইফুল ইসলাম মুইঁয়া, বিলাল আহমেদ ও মো. রেজাউল করিম।বিভাগীয় সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন- সিলেট বিভাগে ড. মো. আহমদুল্লাহ, রাজশাহী বিভাগে রহিমা খাতুন, চট্টগ্রাম বিভাগে মো. বায়েজিদ, ঢাকা বিভাগে মো. হাবিবুল্লাহ, ময়মনসিংহ বিভাগে মো. [নাম উল্লেখ নেই], বরিশাল বিভাগে মো. রফিকুল ইসলাম, খুলনা বিভাগে মো. ইলিয়াস হোসেন এবং রংপুর বিভাগে আবু রেহান সেন্টু।ফোরামের ঘোষিত কর্মপরিধি অনুযায়ী, সারাদেশের শতবর্ষী মাদ্রাসার প্রতিষ্ঠার সালসহ সঠিক তালিকা সংগ্রহ ও যাচাই-বাছাই করা হবে। এ জন্য চলমান অনলাইন গুগল ফরম এবং সরাসরি যোগাযোগের মাধ্যমে তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।এ ছাড়া আগামী তিন মাসের মধ্যে ফোরামের একটি পরিমার্জিত খসড়া গঠনতন্ত্র প্রণয়ন ও সর্বসম্মতিক্রমে অনুমোদনের পরিকল্পনা রয়েছে। বিভাগ ও জেলা পর্যায়ে শতবর্ষী মাদ্রাসার প্রতিনিধি এবং শুভানুধ্যায়ীদের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় বাড়ানো হবে। খসড়া গঠনতন্ত্রের আলোকে আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করে দায়িত্ব হস্তান্তরের পরিকল্পনাও রয়েছে।কমিটির দায়িত্ব বণ্টন অনুযায়ী, আহ্বায়ক ফোরামের সার্বিক নেতৃত্ব ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করবেন। সদস্যসচিব প্রশাসনিক কার্যক্রম, সভা আহ্বান ও কার্যবিবরণী সংরক্ষণের দায়িত্ব পালন করবেন। তথ্য ও ডাটা সমন্বয়ক মাদ্রাসার তথ্য সংগ্রহ ও যাচাই করবেন। আইটি ও মিডিয়া কো-অর্ডিনেটর অনলাইন কার্যক্রম, প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনা দেখবেন। অন্য সদস্যদেরও গঠনতন্ত্র প্রণয়ন, অর্থ ব্যবস্থাপনা, শিক্ষকদের সঙ্গে মতবিনিময় এবং শিক্ষা মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগের দায়িত্ব দেওয়া হয়েছে।ফোরামের লক্ষ্য, স্কুল-কলেজের মতো শতবর্ষী এমপিওভুক্ত মাদ্রাসাগুলোকেও জাতীয়করণের আওতায় আনতে সরকারের দৃষ্টি আকর্ষণ এবং দেশের শতবর্ষী মাদ্রাসাসংশ্লিষ্টদের ঐক্যবদ্ধ করা।