ফুলবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার চন্দ্রখানা মাঠেরপাড় গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রখানা মাঠেরপাড় গ্রামে অভিযান চালায়। এ সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একজনের বসতবাড়ির আঙিনায় অবস্থিত একটি টিনশেড ঘরে তল্লাশি চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন, ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা মাঠেরপাড় গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ রাহিমুল হক রানা (২৬) এবং মৃত সাজু মিয়ার ছেলে মোঃ আমিনুল ইসলাম (৩০)।কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলায় মাদক নির্মূলে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ফুলবাড়ীতে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন