ঝালকাঠিতে জাতীয়তাবাদী মহিলা দলের বিভিন্ন ইউনিটের কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঝালকাঠি জেলা শাখার অধীনে রাজাপুর উপজেলা, কাঠালিয়া উপজেলা, ঝালকাঠি সদর উপজেলা এবং পৌর মহিলা দলের নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে ঝালকাঠি জেলা মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল এবং সাধারণ সম্পাদক এডভোকেট সাকিনা আলম লিজার যৌথ স্বাক্ষরে জেলা দলের দলীয় প্যাডে এ চার ইউনিটের কমিটির অনুমোদন দেওয়া হয়।ঘোষিত অনুমোদন পত্রে প্রতিটি নবগঠিত ইউনিটের নেতৃত্বকে আগামী ৩০ দিনের মধ্যে উপজেলার আওতাধীন সকল ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।রাজাপুর উপজেলা মহিলা দলের ৯ সদস্যবিশিষ্ট নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে মোসা. মাহমুদা বেগমকে সভাপতি এবং অর্থি আক্তার রিক্তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহ-সভাপতি মোসা. শাকিলা আক্তার, সহ-সভাপতি সুমাইয়া আক্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মর্জিনা বেগম, সহ-সাধারণ সম্পাদক মোসা. সুলতানা রাজিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজা আক্তার, প্রচার সম্পাদক সামিহা আক্তার এবং দপ্তর সম্পাদক রুহানা আক্তার।কাঠালিয়া উপজেলা মহিলা দলের ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি প্রকাশ করা হয়েছে। এতে লিনা পারভীনকে সভাপতি এবং কামরুন নাহারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোসা. শারমিনা; সহ-সভাপতি মোসা. শারমিন আক্তার; যুগ্ম সাধারণ সম্পাদক সালমা বেগম; সহ-সাধারণ সম্পাদক মোসা. নিলুফার ইয়াসমিন; সাংগঠনিক সম্পাদক মোসা. সুখী; সহ-সাংগঠনিক সম্পাদক মোসা. লিপি আক্তার; দপ্তর সম্পাদক মোসা. ফাতিমা আক্তার মনি; সহ-দপ্তর সম্পাদক আয়েশা বেগম; প্রচার সম্পাদক মোমেনা বেগম; সহ-প্রচার সম্পাদক রিপা আক্তার শাহ; সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিল্পী আক্তার; সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লিপি আক্তার। কমিটির সাধারণ সদস্যরা হলেন ফেরদৌসী বেগম, মোসা. লাভলী বেগম, মোসা. খাদিজা বেগম, তানিয়া বেগম, কানিজ ফাতেমা, সুমি বেগম, লিলি বেগম, রোজিনা আক্তার, রিনা, রোজিনা বেগম, মোসা. নাজমা আক্তার, শাহিনুর আক্তার, মোসা. রাজিয়া, নাজমা আক্তার, মোসা. লাইজু, মোসা. পারভিন আক্তার এবং মুরনেহার বেগম।ঝালকাঠি সদর উপজেলা মহিলা দলের ৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিটিতে ফারজানা ইয়াসমিনকে সভাপতি এবং মিসেস লাভলীকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। কমিটির অন্যান্য পদের দায়িত্বে আছেন সিনিয়র সহ-সভাপতি জোৎস্না বেগম, সহ-সভাপতি সুমা বেগম, সহ-সভাপতি নাসিমা বেগম রিনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন আক্তার এবং সাংগঠনিক সম্পাদক রুমা ইসলাম।ঝালকাঠি জেলা পৌর মহিলা দলের ৫ সদস্যবিশিষ্ট নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। এতে রেবা রহমানকে সভাপতি ও ফারজানা আক্তার সুমিকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আখী বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক পারুল বেগম এবং সদস্য শাহিনুর বেগম।নবগঠিত রাজাপুর উপজেলা কমিটির সভাপতি মোসা. মাহমুদা বেগম তার প্রতিক্রিয়ায় জানান, রাজাপুর উপজেলা মহিলা দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে রাজপথের সংগঠনকে গতিশীল রাখা হবে। সাধারণ সম্পাদক অর্থি আক্তার রিক্তা বলেন, "অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সাথে পালন করবো। রাজাপুরের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মহিলা দলের সাংগঠনিক ভিত শক্ত করাই আমাদের মূল লক্ষ্য।"ঝালকাঠি জেলা মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল বলেন, "দলের চরম দুর্দিনে যেসব নেতাকর্মী ত্যাগ স্বীকার করেছেন, দলের পাশে ছিলেন এবং সাধারণ কর্মীদের খোঁজখবর রাখছেন, তাদেরকেই নতুন কমিটিতে মূল্যায়ন করা হয়েছে। অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ও দলের নীতি-আদর্শের প্রতি অবিচল ত্যাগীদের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আশা করি এই নতুন কমিটির নেতৃত্বে রাজাপুরসহ প্রতিটি ইউনিটে মহিলা দল এক শক্তিশালী ঘাঁটিতে পরিণত হবে।"