বিপ্লবী বার্তা

নিয়ামতপুর নাশকতা মামলায় আওয়ামী লীগ সমর্থক ভ্যানচালক গ্রেপ্তার

নওগাঁর নিয়ামতপুরে নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক ভ্যানচালক নিবারন কর্মকারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২ আগস্ট) রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি এই এলাকার মনোরঞ্জন কর্মকারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে সোশ্যাল মিডিয়ায় নানা প্রকার উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন এই ভ্যানচালক। গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নিবারন কর্মকারের স্ত্রী অনিমা কর্মকার বলেন, আমার স্বামী এনজিও থেকে লোন নিয়ে ভ্যান ক্রয় করেন এবং তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। পুলিশ তাকে ধরে নিয়ে যাওয়ায় এনজিওর কিস্তি ও পরিবারের খরচ নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছেন তিনি। সরকারের কাছে তার মুক্তি চেয়েছেন তিনি। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিয়ামতপুর নাশকতা মামলায় আওয়ামী লীগ সমর্থক ভ্যানচালক গ্রেপ্তার