বিপ্লবী বার্তা

নোবিপ্রবিতে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিগগিরই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় তৃতীয় ভাষার কোর্স চালু করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে তৃতীয় ভাষা শিক্ষা চালুর লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি। ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।সভায় দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে ডিসেম্বরের মধ্যে তৃতীয় ভাষা শিক্ষা চালুর লক্ষ্যে ভাষা কেন্দ্র স্থাপন, প্রয়োজনীয় জনবল, অঞ্চলভিত্তিক ভাষার চাহিদা ও কোর্সের ধরন নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়গুলোকে ভাষা কেন্দ্র স্থাপন, বিদ্যমান সক্ষমতা ও রিসোর্স ম্যাপিং এবং প্রয়োজনীয় জনবলের চাহিদা সম্পর্কে দ্রুত ইউজিসিকে অবহিত করতে বলা হয়।এ বিষয়ে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুতই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এই সেন্টারের অধীনে থার্ড ল্যাংগুয়েজ কোর্স চালু করা হবে। ভাষাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি দেশ-বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে দক্ষ জনশক্তি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।"

নোবিপ্রবিতে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার