বিপ্লবী বার্তা

মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

ভারতের ওডিশা রাজ্যে এক অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনার পর দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এক ব্যক্তি তার মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির হওয়ার অভিযোগে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, দিয়ানালি গ্রামের বাসিন্দা জিতু মুন্ডা (৫০) তার বড় বোন কালরা মুন্ডার (৫৬) ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২০ হাজার রুপি উত্তোলনের চেষ্টা করেন। কালরা মুন্ডা চলতি বছরের ২৬ জানুয়ারি মৃত্যুবরণ করেন।জিতু মুন্ডার অভিযোগ, বারবার ব্যাংকে যাওয়ার পরও কর্মকর্তারা তাকে টাকা উত্তোলনের অনুমতি দেননি। তিনি বলেন, তাকে বারবার বলা হয় অ্যাকাউন্টধারীকে সঙ্গে নিয়ে আসতে হবে। বোনের মৃত্যু হয়েছে জানালেও ব্যাংক কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি বলে তার দাবি। পরে বাধ্য হয়েই তিনি কবর থেকে বোনের কঙ্কাল তুলে ব্যাংকে নিয়ে যান, যাতে মৃত্যু প্রমাণ করা যায়।ঘটনাটি প্রকাশ্যে আসার পর একদিন পর ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক একটি ব্যাখ্যা দেয়। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, তারা কখনোই মৃত ব্যক্তিকে শারীরিকভাবে উপস্থিত করার দাবি করেনি এবং বিষয়টি ভুলভাবে উপস্থাপিত হয়েছে।এদিকে স্থানীয় প্রশাসন ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে। পাতনা থানার ওসি কিরণ প্রসাদ সাহু বলেন, জিতু মুন্ডা একজন অশিক্ষিত আদিবাসী ব্যক্তি। তিনি ‘লিগ্যাল হেয়ার’ বা উত্তরাধিকার সংক্রান্ত নিয়ম সম্পর্কে অবগত নন। অন্যদিকে ব্যাংক কর্তৃপক্ষও প্রক্রিয়াটি যথাযথভাবে বোঝাতে ব্যর্থ হয়েছে বলে তিনি মন্তব্য করেন। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং বিষয়টি এখনো ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই