বিপ্লবী বার্তা

ইসরায়েলের সঙ্গে জোটও আপনাদের রক্ষা করতে পারেনি: আমিরাতের উদ্দেশে আরাঘচি

সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ইরানের ওপর সামরিক হামলায় সহযোগিতার অভিযোগ তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে গোলাবর্ষণ ও সামরিক সরঞ্জাম মোতায়নে আমিরাত নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দিয়েছে। নয়াদিল্লিতে ব্রিকসভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ মন্তব্য করেন তিনি। পরে তার সরকারি টেলিগ্রাম চ্যানেলেও বক্তব্যের অংশ প্রকাশ করা হয়।আরাগচি ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্তেরও সমালোচনা করেন। তার ভাষায়, “ইসরায়েলের সঙ্গে আপনাদের জোটও আপনাদের রক্ষা করতে পারেনি।” তিনি আমিরাতকে ইরানের প্রতি নীতি পুনর্বিবেচনার আহ্বান জানান।তিন দিনের সরকারি সফরে বর্তমানে নয়া দিল্লী অবস্থান করছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটিই তেহরানের প্রথম উচ্চপর্যায়ের কূটনৈতিক সফর।সফরকালে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়সংকরের সঙ্গে বৈঠক করবেন। সেখানে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতসহ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ইসরায়েলের সঙ্গে জোটও আপনাদের রক্ষা করতে পারেনি: আমিরাতের উদ্দেশে আরাঘচি