বেনাপোলে পূজামণ্ডপ পরিদর্শন, ছাত্রদল নেতার শুভেচ্ছা ও আর্থিক সহায়তা
ধর্ম যার যার, রাষ্ট্র সবার,এখানে ভেদাভেদের কোনো সুযোগ নেই। এ দেশে আমারও যতটুকু অধিকার, আপনারও ততটুকু অধিকার।শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোলে পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে এসব কথা বলেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের ছাত্রদলের ২ নম্বর সহসভাপতি আব্দুল্লাহ আল সাজিদ হাসনাত সাদ।সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি বেনাপোল পৌরসভার ঐতিহ্যবাহী পেচোর বাঁওড় সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির সদস্য ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপের সার্বিক খোঁজখবর নেন।পূজা উদযাপন কমিটির প্রতি সংহতি ও সহযোগিতার অংশ হিসেবে মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি।এ সময় উপস্থিত ছিলেন পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, মুসলিম হলের রাজু চৌধুরী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার ইসলাম নাহিদ, সাউথইস্ট ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার আহমেদ ওয়াছিসহ স্থানীয় নেতৃবৃন্দ।