বিপ্লবী বার্তা

মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

“উদ্ভাবনের পথে এগিয়ে চলুক বাংলাদেশ, উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এ আয়োজন সম্পন্ন হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশি কবির। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, যুব উন্নয়ন কর্মকর্তা সায়্যদ উদ্দীন আহম্মেদ, প্রকল্প কর্মকর্তা আব্দুল কাদেরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এর মধ্যে সরকারি মুকসুদপুর কলেজ, সরকারি সাবের মিয়া জসিমুদ্দিন (এসজে) মডেল উচ্চ বিদ্যালয়, মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়, বাটিকামারি স্কুল অ্যান্ড কলেজ, বোয়ালিয়া নেজামুদ্দিন উচ্চ বিদ্যালয়, মৌলভী আব্দুল হাই মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ, জসিমুন নেছা উচ্চ বিদ্যালয়, জলিরপাড় বঙ্গরত্ন মহাবিদ্যালয় ও জলিরপাড় জে.কে.এম মল্লিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত