বিপ্লবী বার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু ৭ জুন

আগামী ৭ জুন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশন শুরু হতে যাচ্ছে। ওই দিন বিকেল ৩টায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।বৃহস্পতিবার (৭ মে) জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ৭ জুন (রোববার) বিকেল ৩টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (২০২৬ সালের বাজেট) অধিবেশন আহ্বান করেছেন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী তিনি এ অধিবেশন আহ্বান করেন।এর আগে ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়। ওই দিন রাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির সমাপনী ঘোষণা পাঠের মাধ্যমে অধিবেশন শেষ করেন।প্রথম অধিবেশনে রীতি অনুযায়ী বক্তব্য দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু ৭ জুন