বিপ্লবী বার্তা

বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন এনসিপির আহ্বায়ক ও চার সাংবাদিকসহ বিজয়ী হলেন যারা

দীর্ঘ ২০ বছর পর অনুষ্ঠিত বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল। নির্বাচনে বিভিন্ন পদে চার সাংবাদিকসহ মোট ২১ জন বিজয়ী হয়েছেন।শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১০১ জন ভোটারের মধ্যে ৯৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।সাধারণ সম্পাদক পদে সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এসকেন্দার হোসেন পান ৩৩ ভোট। অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ মো. আশিকুর রহমান। তাঁর প্রতিদ্বন্দ্বী শেখ ইস্তিয়াক আহমেদ পেয়েছেন ২৮ ভোট।যুগ্ম সাধারণ সম্পাদক পদে শেখ ওমর আলী মুন্না ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে দৈনিক খোলা কাগজের বাগেরহাট প্রতিনিধি সেখ সাকির হোসেন ৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে তাঁদের প্রতিদ্বন্দ্বী শেখ নাহিদুল ইসলাম পেয়েছেন ৩২ ভোট। কোষাধ্যক্ষ পদে ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এম এস আলম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী যতীন্দ্রনাথ বিশ্বাস পেয়েছেন ৩৪ ভোট।কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল আইয়ের বাগেরহাট জেলা প্রতিনিধি আল আমিন খান সুমন, যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক মো. ইয়ামিন আলী, বাংলাভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি মোল্লা মাসুদুল হক, বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, বাগেরহাট পৌর যুবদলের আহ্বায়ক সুমন পাইক, আহম্মদ হামিম রাহাত, এফ এম মাহিন খান, খান হাবিবুর রহমান, গোলাম রায়হান, বিশ্বনাথ গৌতম বাবু, মো. মামুন খান, মোহাম্মদ ফরিদুজ্জামান, মো. শেখ তানবীর আবিদ ও সৈয়দ মোস্তফা আল মামুন।সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচিত হয়েছেন শাহিদা আক্তার ও নার্গিস আরা এ্যানি। সংরক্ষিত উপজেলা আসনে নির্বাচিত হয়েছেন শেখ আবুল কালাম আজাদ বুলু ও জিয়াউর রহমান।পদাধিকারবলে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।দীর্ঘ দুই দশক পর নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব পাওয়ায় বাগেরহাটের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। নবনির্বাচিত কমিটির কাছে জেলার খেলাধুলার ঐতিহ্য ফিরিয়ে আনা, নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, নতুন খেলোয়াড় তৈরি, তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ এবং মাঠ ও ক্রীড়া অবকাঠামোর উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা করছেন ক্রীড়াপ্রেমীরা।

বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন এনসিপির আহ্বায়ক ও চার সাংবাদিকসহ বিজয়ী হলেন যারা