বিপ্লবী বার্তা

বাগেরহাটে ক্যাশলেস বাংলাদেশ গড়তে র‍্যালি ও আলোচনা সভা

বাংলা কিউআর এ লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার ( ১৮ অক্টোবর ) বাগেরহাটে বাংলা কিউআর (Bangla QR) এবং ‘ষক্যাশলেস বাংলাদেশ’ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অগ্রণী ব্যাংক পিএলসি, বাগেরহাটের আয়োজনে এবং জেলার সকল তফসিলি ব্যাংকের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিল বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের বাংলা কিউআর ইমপ্লিমেন্টেশন ইউনিট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের যুগ্ম পরিচালক জনাব সোহেল নওরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি, বাগেরহাট প্রিন্সিপাল অফিসের উপ-মহাব্যবস্থাপক জনাব মোঃ ফজলুল বাশার, জনতা ব্যাংক পিএলসি, বাগেরহাটের উপ-মহাব্যবস্থাপক ও এরিয়া প্রধান জনাব অভিমুন্য কুমার মন্ডল, রূপালী ব্যাংক পিএলসি, বাগেরহাটের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান জনাব শেখ আলাউদ্দিন হোসেন, রূপালী ব্যাংক পিএলসি, বাগেরহাট আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জনাব মোঃ সারোয়ার হোসেন এবং বাংলাদেশ কৃষি ব্যাংক, বাগেরহাটের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান জনাব মোঃ তরিকুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক পিএলসি, বাগেরহাটের সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান জনাব মোঃ শরিফুল ইসলাম।এতে বাগেরহাট জেলার সকল তফসিলি ব্যাংকের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অগ্রণী ব্যাংক পিএলসি, বাগেরহাট আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মনিময় কুমার হোড়। ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল বাংলা কিউআর ব্যবস্থার ব্যবহার বৃদ্ধি এবং নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল লেনদেনে সাধারণ মানুষকে উৎসাহিত করা। এর মাধ্যমে নিরাপদ, সহজ ও আধুনিক লেনদেন ব্যবস্থা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানের শেষপর্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা বাংলা কিউআর ও ক্যাশলেস লেনদেনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে উত্তর ও প্রয়োজনীয় তথ্য জানার সুযোগ পান। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বাগেরহাটে ক্যাশলেস বাংলাদেশ গড়তে র‍্যালি ও আলোচনা সভা