বিপ্লবী বার্তা

বিমানবন্দরে ৩ ঘণ্টা আটকে রেখে জেরা, যা বললেন ইরানি ফুটবলার

কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফার ৭৬তম কংগ্রেসে যোগ দিতে গিয়েও দেশে ফিরতে হয়েছে ইরান ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিনিধি দলকে। টরন্টো বিমানবন্দরে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখে পড়ার পর তারা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।ইরানের ফুটবল প্রধান মেহেদি তাজ জানান, প্রতিনিধি দলের সবার ভিসা থাকলেও কানাডার ইমিগ্রেশন কর্মকর্তারা তাদের আইআরজিসি এর সদস্য কি না, তা নিয়ে প্রশ্ন করেন। কানাডার আইন অনুযায়ী আইআরজিসির সদস্যদের দেশটিতে প্রবেশ নিষিদ্ধ।তিন ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে শুধু মেহেদি তাজকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে তিনি বলেন, প্রতিনিধি দল নিজেরাই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়।পরে তুরস্কে অবস্থানকালে জিয়ান্নি ইনফান্তিনো বিশেষ বিমানে কানাডায় নেওয়ার প্রস্তাব দিলেও সেটি প্রত্যাখ্যান করেন তারা। মেহেদি তাজের দাবি, ভবিষ্যৎ বিশ্বকাপকে সামনে রেখে এমন পরিস্থিতি এড়াতে ফিফার আরও সক্রিয় ভূমিকা নেওয়া উচিত।

বিমানবন্দরে ৩ ঘণ্টা আটকে রেখে জেরা, যা বললেন ইরানি ফুটবলার