বিপ্লবী বার্তা

ফারাক্কা দিবস যে কোনো অধিকার আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐতিহাসিক ফারাক্কা দিবস যে কোনো অধিকার আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করে। তিনি অভিযোগ করেন, তৎকালীন আওয়ামী সরকারের কারণে বাংলাদেশ গঙ্গার পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়েছে।আগামী শনিবার ১৬ মে ‘ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে শুক্রবার (১৫ মে) দেওয়া এক বাণীতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।বাণীতে তিনি বলেন, ১৯৭৬ সালের ১৬ মে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ডাকে লাখো মানুষ গঙ্গা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক লংমার্চে অংশ নিয়েছিল।মির্জা ফখরুল বলেন, ভারতে ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে পানি সংকট, পরিবেশগত ভারসাম্যহীনতা ও জীববৈচিত্র্যের ক্ষতি হয়েছে। তিনি দাবি করেন, জনগণের মতামত উপেক্ষা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার পরীক্ষামূলকভাবে বাঁধ চালুর অনুমতি দিয়েছিল, যা পরে স্থায়ী রূপ নেয়।তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন ও কনভেনশন উপেক্ষা করে ভারত অভিন্ন ৫৪টি নদীতে একের পর এক বাঁধ নির্মাণ করছে, যা বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।বিএনপি মহাসচিব ফারাক্কা দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের কর্মসূচির সাফল্যও কামনা করেন।

ফারাক্কা দিবস যে কোনো অধিকার আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করে: মির্জা ফখরুল