ঝালকাঠিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ
ঝালকাঠিতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ১৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে ৩ জন নারী ও ১০ জন পুরুষ।রোববার (১৭ মে) বিকাল ৬টায় ঝালকাঠি জেলা পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন মো. মিজানুর রহমান।জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন উপজেলা থেকে মোট ৭২০ জন প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশ নেন। বিভিন্ন ধাপ শেষে ৫২ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। পরে শারীরিক সক্ষমতা যাচাই, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১৩ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, “যোগ্য ও মেধাবী প্রার্থীদের বাছাই করেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। কোনো ধরনের তদবির বা অনিয়মের সুযোগ ছিল না।”সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচিত প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হবে।
ফলাফল ঘোষণার পর নির্বাচিত প্রার্থী ও তাদের পরিবারের সদস্যদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।