বিপ্লবী বার্তা

এবার এআই চ্যাটবটে সন্তানের কথোপকথনের তথ্য জানবেন অভিভাবকরাও

কিশোর-কিশোরীরা মেটার এআই চ্যাটবটের সঙ্গে কোন বিষয়ে কথা বলছে, তা জানাতে ‘সুপারভিশন’ সুবিধা চালু করেছে মেটা।প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইনস্টাগ্রাম, ফেসবুক ও মেসেঞ্জারের টিন অ্যাকাউন্টে থাকা ইনসাইট ট্যাব এর মাধ্যমে অভিভাবকেরা সন্তানদের এআই ব্যবহারের বিষয়ভিত্তিক তথ্য দেখতে পারবেন। সেখানে স্বাস্থ্য, ফিটনেস, মানসিক সুস্থতাসহ বিভিন্ন আলোচনার বিভাগ দেখানো হবে।তবে পুরো কথোপকথন নয়, শুধু গত সাত দিনের বিষয়ভিত্তিক তথ্য দেখা যাবে। এতে অভিভাবকেরা সন্তানদের অনলাইন কার্যক্রম সম্পর্কে আরও ভালো ধারণা পাবেন বলে জানিয়েছে মেটা। নিরাপত্তা ও শিশু সুরক্ষা নিয়ে সমালোচনার মধ্যেই নতুন এই ফিচার চালু করল প্রতিষ্ঠানটি। পাশাপাশি অভিভাবক ও কিশোরদের জন্য নির্দেশিকা এবং এআই ওয়েলবিয়িং এক্সপার্ট কাউন্সিল গঠনের ঘোষণাও দিয়েছে মেটা।

এবার এআই চ্যাটবটে সন্তানের কথোপকথনের তথ্য জানবেন অভিভাবকরাও