বিপ্লবী বার্তা

চবির ২৫ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

দীর্ঘ সাড়ে ছয় বছর পর প্রকাশিত প্রধানমন্ত্রী স্বর্ণপদকের চূড়ান্ত তালিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২৫ শিক্ষার্থী স্থান পেয়েছেন। ২০১৯, ২০২০ ও ২০২১ সালের জন্য মনোনীত ৪৬৯ শিক্ষার্থীর মধ্যে রয়েছেন তারা।সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।তালিকা অনুযায়ী, ২০১৯ সালের জন্য চবির ৯ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। তারা হলেন আরবি বিভাগের জোহাইর ফুরকান, বন ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের মোহাম্মদ নূর আলী, ফাইন্যান্স বিভাগের তাসফিকা খানম, অর্থনীতি বিভাগের জান্নাতুল ফেরদৌস, আইন বিভাগের উম্মে হাবিবা, মৃত্তিকাবিজ্ঞান বিভাগের তাহসিন শামস সাদিয়া, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ নেওয়াজ জামিল, ওশানোগ্রাফি বিভাগের রাইয়ান আহমেদ এবং মেডিকেল কলেজের (এমবিবিএস) আফসানা আক্তার।২০২০ সালের জন্য মনোনীত হয়েছেন ৮ জন। তারা হলেন আরবি বিভাগের মোহাম্মদ আবদুল হালিম, বন ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের ইতামনি চাকমা, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শাহরিন আক্তার, অর্থনীতি বিভাগের দিদারুল ইসলাম, ফার্মেসি বিভাগের মোহাইমিনুল্লাহ সরকার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফাইরোজ আবিদা, ফিশারিজ বিভাগের মিতু রঞ্জন সরকার এবং এমবিবিএসের ইসরাত পারভীন।এ ছাড়া ২০২১ সালের জন্য মনোনীত হয়েছেন আরও ৮ শিক্ষার্থী। তারা হলেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের আশরাফুন নেসা, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তাহমিদুল ইসলাম আকিব, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের নুসরাত জাহান, অর্থনীতি বিভাগের মিন্টু বড়ুয়া, আইন বিভাগের তনিকা ইসলাম, প্রাণীবিদ্যা বিভাগের ফাহমিদা রহমান, সমুদ্রবিজ্ঞান বিভাগের মো. মেহেদী হাসান এবং এমবিবিএসের মো. আদিবুল হক নাফিস।বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি এবং উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক দিয়ে আসছে ইউজিসি। বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা সমমান পরীক্ষায় সংশ্লিষ্ট অনুষদে সর্বোচ্চ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীরা এ পদকের জন্য বিবেচিত হন।শুরুতে শুধু সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ পুরস্কারের আওতায় থাকলেও ২০১৮ সাল থেকে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনয়ন দেওয়া হচ্ছে।দীর্ঘ সাড়ে ছয় বছর পর ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের জন্য দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪৬৯ মেধাবী শিক্ষার্থীকে মনোনীত করে এবার চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ইউজিসি।

চবির ২৫ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক