বিপ্লবী বার্তা

মাঠ পর্যায় থেকে সেনা সদস্য প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষার কাজে মাঠ পর্যায়ে নিয়োজিত সশস্ত্র বাহিনীর সদস্যদের পর্যায়ক্রমে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে সিলেটে পাথর উত্তোলন সংক্রান্ত বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।তিনি জানান, বর্তমানে দেশে নির্বাচিত রাজনৈতিক সরকার রয়েছে এবং পুলিশ বাহিনীর কার্যক্রমও গতিশীল হয়েছে। তাই দীর্ঘদিন মাঠ পর্যায়ে সেনাবাহিনীর দায়িত্ব পালনের প্রয়োজন নেই বলে সরকার মনে করছে। তবে কী প্রক্রিয়ায় সেনা সদস্যদের প্রত্যাহার করা হবে, তা আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।পাথর উত্তোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে পাথর উত্তোলন ও সংরক্ষণে বিভাগীয় কমিশনারকে প্রধান করে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। পরিবেশ রক্ষা করে কোথা থেকে, কত গভীর থেকে এবং কী পরিমাণ পাথর উত্তোলন করা যাবে সে বিষয়ে কমিটি সুপারিশ দেবে।

মাঠ পর্যায় থেকে সেনা সদস্য প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী